বাংলার আলো
শিরোনাম

রিভিউ চাওয়ায় সাবেকদের রোষানলে স্মিথ

অস্ট্রেলিয়ান তারকার এমন কাণ্ডে চটেছেন সাবেকরা, কারণ রিভিউয়ের বিষয়ে তিনি প্রতিপক্ষকে উৎসাহিত করেছিলেন বলে জানা গেছে।

Admin Admin 11 views
রিভিউ চাওয়ায় সাবেকদের রোষানলে স্মিথ

তখন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের নবম ওভার চলছিল। তাসকিনের বল স্মিথের প্যাডে লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নীতিন মেনন মাথা নেড়ে আবেদন নাকচ করার পর রিভিউ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে মূলত পরস্পর কথা বলছিলেন শান্ত-তাসকিন। টাইগার পেসার তার অধিনায়ককে রিভিউ নিতে বললেও শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করেননি। 

এরই মাঝে স্মিথকে বলতে শোনা যায়, বাংলাদেশকে রিভিউ নেওয়ার পরামর্শ দিতে। স্টাম্প মাইকে ধরা পড়েছে– বাংলাদেশের আবেদনের সময় স্মিথ বলেন, ‘আমি তো ওর দিকে অর্ধেক পিচ চলে এসেছি, বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।’ আবার তাসকিনের সঙ্গে শান্ত যখন রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ আবার বলেন, ‘নিয়ে নাও।’