বাংলার আলো
শিরোনাম

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট শিকার করে বিরল রেকর্ডের মালিক শরিফুল

বাংলাদেশ দলের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের অস্ট্রেলিয়া সফরটি স্মরণীয় হয়ে থাকলেও, ম্যাকাই টেস্টে অনন্য এক কীর্তি গড়ে টেস্ট ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন শরিফুল।

Admin Admin 9 views
১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট শিকার করে বিরল রেকর্ডের মালিক শরিফুল

বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ধসের মুখোমুখি। তানজিদ হাসান থেকে  শুরু করে মেহেদী হাসান মিরাজরা ব্যাট হাতে ব্যর্থ। ব্যাটারদের ভরাডুবির দিনে শরিফুল যে বড় কোনো ইনিংস খেলেছেন তা নয়। মাত্র ১৪ রান করেন তিনি। তবুও এক বিরল রেকর্ডে নাম লেখা হয়ে গেছে তার। ১১ নম্বরে নেমে ১৩তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করলেন শরিফুল। ১৯ বলে তিন চারে এই রান করেন তিনি।

তার আগে টেস্টে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ স্কোর করা ব্যাটারদের তালিকায় ছিলেন ১২ জন। ১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্ত (৫০) এই কীর্তি গড়েছিলেন। তারপর ১৮৯৬ সালে টম ম্যাককিবিন এই তালিকায় নাম লেখান ১৬ রান করে। এই অস্ট্রেলিয়ানও ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেন।