বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবে বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪
al amin
রাঙ্গাবালী, পটুয়াখালী, বরিশাল
16 views
বঙ্গোপসাগরে ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিক নিয়ে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি ওশেন উইনার’ ডুবে গেছে। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ভারতের ওড়িশা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। এদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। শনিবার সকাল থেকে জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাহাজের সন্ধানে ইতোমধ্যে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। এই কাজে ‘বরদ’, ‘আনমোল’ ও ‘বিজিত’ নামের জাহাজ নামানো হয়েছে।
তবে জাহাজটি ঠিক কী কারণে ডুবেছে, তা এখনো জানা যায়নি।