হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যেভাবে আপ্লুত হলেন সাফা কবির
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতের এই মর্যাদাপূর্ণ স্থানে বিশ্বের প্রভাবশালী তারকাদের নাম খোদাই করা থাকে।
যুক্তরাষ্ট্র ভ্রমণরত বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির পৌঁছেছেন সেই জনপ্রিয় পদচারণসীমায়। সেখানে বিভিন্ন তারকার নাম থাকলেও সাফা মূলত খুঁজছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসনের নাম।
গত শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন সাফা। হলুদ রঙের পোশাকে মাইকেল জ্যাকসনের নামসংবলিত তারকার পাশে বসে থাকা সাফার চেহারায় স্পষ্ট ছিল আনন্দের অভিব্যক্তি।
নিজের অনুভূতির প্রকাশ ঘটিয়ে সাফা বলেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’
এদিকে সাফা এখন আগের তুলনায় অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। কেবল বড় বড় উৎসব উপলক্ষে কয়েকটি নাটকেই তাকে দেখা যায়। উদাহরণস্বরূপ, গত কোরবানির ঈদে তার অভিনীত কিছু নাটক মুক্তি পেয়েছিল, যার পর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।