বাংলার আলো
শিরোনাম

ঢাবিতে প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের আয়কর বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও ই-রিটার্ন দাখিলের প্রক্রিয়া সম্পর্কে দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী এই কর্মশালার সূচনা হয়েছে।

Admin Admin 10 views
ঢাবিতে প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শনিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়েছে।

ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ড. ইকতিয়ারউদ্দিন মো. মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।