শপথ নেওয়ার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে মির্জা ফখরুলের শ্রদ্ধাঞ্জলি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শুক্রবার ২১ আগস্ট জুমার নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে উপস্থিত হয়ে দুই প্রয়াত নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সে সময় মোনাজাত ও বিশেষ দোয়া করেন রাষ্ট্রপতি।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল।
এর আগে গত কাল জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মির্জা ফখরুল।