বাংলার আলো
শিরোনাম

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় চীনা দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

Admin Admin 8 views
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় তারা সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে পরস্পরের প্রতি সম্মান, সহযোগিতা এবং অবিচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেন।

এনসিপির প্রতিনিধি দলটি গঠিত হয়েছিল আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা সমন্বয়ে।