অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি দেওয়া হবে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ার কারণে আক্রান্ত হওয়া চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
সারা দেশে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল চাঁদাবাজরাই নয়, যেসব পুলিশ কর্মকর্তা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, তাদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
চিকিৎসকের ওপর হামলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই ঘটনায় জড়িত সাত সদস্যের অপরাধী দলের মধ্য থেকে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর একদল দুষ্কৃতকারী হামলা চালায়। মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে এই চিকিৎসক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।